editor
প্রকাশিত: 2:36 PM, January 24, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম করোনা ভাইরাসের টিকা নিচ্ছেন। আগামী ২৭শে জানুয়ারি দেশে আনুষ্ঠানিক টিকা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকা দেয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল স্বাস্থ্যসচিব আবদুল মান্নান জানিয়েছেন, কুর্মিটোলার একজন নার্স প্রথম টিকা নেবেন। এরপর ফ্রন্টলাইনারদের মধ্য থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিকদের মধ্য থেকে আরো ২৪ জনকে টিকা দেয়া হবে। পরের দিন রাজধানীর পাঁচটি হাসপাতালের ৫০০ জনকে দেয়া হবে ভ্যাকসিন। তাদের পর্যবেক্ষণের পর আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে ব্যাপকভিত্তিক টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। গত বৃহস্পতিবার ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে এই টিকা পাঠিয়েছে। সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ সরকার। শীর্ষ ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মার মাধ্যমে এই টিকা আসবে। টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ ২৫শে জানুয়ারির মধ্যে আসবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে এই টিকা দেয়ার কার্যক্রম ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামীকাল টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে তৈরি করা অ্যাপ সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করবে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগ। ২৬শে জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হতে পারে।
S/H(Ripa-5)
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার