editor
প্রকাশিত: 2:15 PM, February 17, 2021
অনলাইন ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে এক তরুণীকে তার পরিবারের লোকজন দেড় লাখ টাকায় খুনি ভাড়া করে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।হতভাগ্য ওই তরুণীর নাম রঞ্জনা যাদব। এক মুসলিম যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পরিবারের লোকজন তাকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করে। খবর ইয়েনি সাফাকের।পুলিশ জানায়, ভাড়াটে ওই খুনির নাম বরুণ তিওয়ারি। ভিন্ন ধর্মের যুবককে ভালোবাসায় তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যার জন্য ভাড়াটে ওই খুনিকে দেড় লাখ রুপি দেয় মেয়েটির পরিবার।এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তরুণীর বাবা, ভাই ও ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেফতার করা হয়।ভাড়াটে খুনি বরুণ তিওয়ারিকে হন্নে হয়ে খুঁজছে পুলিশ। হত্যার শিকার তরুণরি বাবা পুলিশের কাছে মেয়েকে ভাড়াটে খুনি দিয়ে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন।পুলিশকে তিনি বলেন, তার মেয়ে এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করছিল। নিষেধ করার পরও ফিরে না আসায় ছেলে ও জামাতাকে সঙ্গে নিয়ে মাহুলি গিয়ে ওই খুনিকে ভাড়া করে আনা হয়।মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে করে মরুভূমির কাছে জিগিনা নামে একটি গ্রামে নিয়ে ঘরে বন্দি করে তাতে আগুন ধরিয়ে দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাকে।
S/H(Ripa-5)
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর