editor
প্রকাশিত: 1:29 PM, February 20, 2021

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগে করোনায় আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে করোনায় আরও ১০জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসায় ৪জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট ভিউকে এ তথ্য জানান ।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৬ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়াও মৌলভীবাজারে আরও ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭১৯ জন।
এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।সিলেটের চার জেলায় ২৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৬ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত রোগী এবং করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার