editor

প্রকাশিত: 4:11 PM, February 20, 2021

আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:

ক্ষমতায় এসেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি কার্যকর হয় গত নভেম্বরে। কিন্তু দায়িত্বগ্রহণের মাত্র একমাসের মাথায় দেশটিকে আবারও ওই চুক্তিতে ফিরিয়ে নিলেন জো বাইডেন। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এ চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।

বলা হচ্ছে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জোরদার এবং আগামী তিন দশকের মধ্যে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে বাইডেন প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি আমাদের পররাষ্ট্রনীতির আলোচনায় আর কখনোই আসবে না।

জলবায়ু পরিবর্তনের প্রকৃত হুমকি চিহ্নিত করা ও বিজ্ঞানীদের কথা মেনে চলাই হবে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম অগ্রাধিকার।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসের এক সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবিলার লক্ষ্যে জলবায়ু চুক্তিতে সম্মত হন বিশ্বনেতারা। এতে সই করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ।তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হিসেবে অ্যাখ্যায়িত করেন।

তার দাবি ছিল, এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর লাভ হবে চীন-ভারতের মতো দেশগুলোর।জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফেরানোর একটি আদেশে সই করেন। এর ঠিক ৩০ দিন পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফিরল দেশটি।বিজ্ঞানী, পরিবেশবাদী এবং বিদেশি কূটনীতিকরা বাইডেন প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্য : স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্য : স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর