editor
প্রকাশিত: 1:33 PM, February 22, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ার ২৪টি বোয়িং বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে। শনিবার ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় এই ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বে বর্তমানে বিভিন্ন বিমান সংস্থায় বোয়িংয়ের ৬৯টি বিমান আছে। খবর বিবিসির।দেশটির ডেনভার থেকে দুই শতাধিক আরোহী নিয়ে হাওয়াই যাওয়ার পথে শনিবার ইউনাইটেড এয়ারলাইনসের একটি বোয়িং বিমানে বিস্ফোরণে দুই ইঞ্জিনের একটি থেকে আগুন আর ধোঁয়া বের হতে শুরু করেছে।কিছুক্ষণ পরই নিচে থাকা বাড়িঘরের ওপরে খসে পড়তে থাকে বিমানের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ। শেষ পর্যন্ত কোনো রকমে জরুরি অবতরণ করে বিমানটি।ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটিতে এ সময় আরোহী ছিলেন ২৪১ জন। এর মধ্যে ২৩১ জন যাত্রী ও ১০ ক্রু।নিশ্চিত মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন বিমানটির আরোহীরা।বিমানটির ভেতরের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশে উড্ডয়নরত বোয়িং ৭৭৭-২০০–এর ডান পাখায় আগুন জ্বলছে। বের হচ্ছে সাদা ধোঁয়া। এ অবস্থায়ই সবেগ ছুটে চলেছে বিমানটি।কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানটির কোনো আরোহী বা নিচে ছড়িয়ে-ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপে কেউ হতাহত হননি।বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর মৃত্যুক্ষণ গুনতে থাকা যাত্রীদের একজন ডেভিড ডেলুসিয়া। স্থানীয় এক পত্রিকাকে তিনি বলেন, ‘সত্যি বলছি– আমি ভেবেছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছি।কেননা বিস্ফোরণের পর বিমানটি ডান কাত হয়ে নিচের দিকে পড়তে থাকে। আমি স্ত্রীর হাত আঁকড়ে ধরি। বলি, পৃথিবীতে এই আমাদের শেষ দেখা।
S/H(Ripa-5)
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর