editor
প্রকাশিত: 1:42 PM, February 27, 2021
অনলাইন ডেস্ক
জান্তা শাসনের অবসানে সম্ভাব্য জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কেইউ মোই টুন।শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে সামরিক সরকারের বিরুদ্ধে ব্ক্তব্য দেওয়ার সময় তিনি খুব আবেগী হয়ে পড়েন। এ সময় তার গলা ধরে আসে।দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গত পহেলা ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।এদিকে দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার তার এ আহ্বান মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।আজ ও মিয়ানমারের বিভিন্ন এলাকায় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিক্ষোভ ঠেকাতে ইয়াঙ্গুনের বিভিন্ন অংশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিও দেখা গেছে।রাষ্ট্রদূত মোই টুন বক্তৃতায় মিয়ানমারের জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছেন। বার্মিজ ভাষায় শেষ কথাগুলো বলে তিনি হাতের ৩ আঙুল দেখিয়ে অভ্যুত্থানবিরোধীদের চিহ্নে পরিণত হওয়া ‘থ্রি ফিঙ্গার স্যালুট’ দেন।তিনি বলেন, আমাদের চাওয়াই বিজয়ী হবে।সাধারণ পরিষদে বক্তব্য দিয়ে মোয়ে তুন এরই মধ্যে বিক্ষোভকারীদের কাছে নায়কে পরিণত হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভেসে যাচ্ছে একের পর এক প্রশংসা বার্তায়।
S/H(Ripa-5)
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর