editor

প্রকাশিত: 1:18 PM, March 3, 2021

সিলেটে টিকা গ্রহীতা দুই লাখ ছাড়ালো : করণীয় বিষয়ে সভা কাল

সিলেটে টিকা গ্রহীতা দুই লাখ ছাড়ালো : করণীয় বিষয়ে সভা কাল

বাংলাদেশকে দুই লাখ ডোজ টিকা দেবে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক

সিলেটে করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। প্রথম দিকে টিকা নিতে জনসাধারণের মনে ভীতি কাজ করছিল। সেই শঙ্কা উড়িয়ে টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণে ধীরগতি দেখা দিয়েছে। গত ৭ ফেব্রুয়ারি সিলেটে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেওয়া শুরু হয়। গত ২০ দিন মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত দুই লাখ এক হাজার ৬০৫ জন করোনার টিকা নিয়েছেন। যা এ অঞ্চলে জনসংখ্যার তুলনায় খুবই কম হিসেবেই দেখছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ কারণে কেন্দ্রে কর্মকর্তাদের জবাবদিহিতা করতে হচ্ছে।  স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, প্রথম ধাপে সিলেট বিভাগে চার লাখ ৪৪ হাজার ডোজ করোনার টিকা আসে। এগুলোর অর্ধেকও এখনো শেষ হয়নি। লক্ষ্যমাত্রা ছিল গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক লোকজনকে টিকা দেওয়া হবে। টিকা গ্রহণে ধীরগতির কারণে অধিদপ্তরে জবাবদিহিতা করতে হচ্ছে। এ নিয়ে করণীয় বিষয়ে আগামী বৃহস্পতিবার (৪ মার্চ) সভা আহ্বান করা হয়েছে।  গত ২০ ফেব্রুয়ারির পর টিকার দ্বিতীয় চালান আসার পর ডা. আনিসুর রহমান বলেন, প্রথম ধাপের চালানে বিভাগের জন্য আসা চার লাখ ৪৪ হাজার টিকা এখনো পর্যাপ্ত আছে। এরমধ্যে দুই লাখ ২৮ হাজার টাকা আসে সিলেটের জন্য। এগুলো শেষ হলে দ্বিতীয় চালান আসবে।  স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, বিভাগে এ পর্যন্ত দুই লাখ ৪৪ হাজার ১২৭ জন নিবন্ধন করলেও টিকা গ্রহণ করেছেন দুই লাখ এক হাজার ৬০৫ জন। বিভাগের মধ্যে সিলেটে ৯১ হাজার ৯৫০ জন রেজিস্ট্রেশন করলেও টিকা নিয়েছেন ৭৭ হাজার ১০২ জন। ৪০ হাজার ২৬৩ জন রেজিস্ট্রেশনকারীর বিপরীতে টিকা নিয়েছেন ৩৫ হাজার ২৬৯ জন। হবিগঞ্জে ৪৬ হাজার ৩৬২ জন রেজিস্ট্রেশন করলেও টিকা গ্রহণ করেছেন ৩৬ হাজার ৭৯৬ জন। মৌলভীবাজারে ৬৫ হাজার ৫৫২ জন রেজিস্ট্রেশন করে মঙ্গলবার পর্যন্ত ৫২ হাজার ৪৩৮ জন টিকা নিয়েছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় টিকা গ্রহীতার সংখ্যা চার হাজার ৬৬৯ জন। এরমধ্যে পুরুষ দুই হাজার ৭০১ জন ও নারী এক হাজার ৯৬৮ জন। এরমধ্যে সিলেটে দুই হাজার ১০৪ জন টিকা নিয়েছেন। তন্মধ্যে পুরুষ এক হাজার ২৩১ জন ও নারী ৮৭৩ জন। সুনামগঞ্জে ৯৩৯ জন টিকা নেন। এরমধ্যে পুরুষ ৫০৩ জন ও মহিলা ৪৩৬ জন। হবিগঞ্জে ৮০১ জন টিকা নেন। এরমধ্যে পুরুষ ৪৭৫ জন ও নারী ৩৩২ জন। এছাড়া মৌলভীবাজারে ৮১৯ জন টিকা নিয়েছেন। যার মধ্যে পুরুষ ৪৯২ ও নারী ৩২৭ জন। গত ৭ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে সিলেটে করোনার টিকা প্রয়োগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওইদিন সিলেটে প্রথম টিকা নেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।  এর আগে গত ৩১ জানুয়ারি সিলেটে দুই লাখ ২৮ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছায়। বিভাগে আসে চার লাখ ৪৪ হাজার ডোজ। একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে টিকা শহরের চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। প্রতি কার্টুনে আসে এক হাজার ২০০ ভায়াল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার