editor

প্রকাশিত: 9:08 PM, March 7, 2021

৭ই মার্চের ভাষণই বাঙালির মধ্যে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলেছিল : অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী

৭ই মার্চের ভাষণই বাঙালির মধ্যে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলেছিল : অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। আয়োজনের শুরুতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে র‌্যালী করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা পর্বে অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ও ঐন্দ্রজালিক এ ভাষণের সর্বজনীন আবেদনের বিষয় ও আমাদের জাতীয় জীবনে ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
তিনি তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল। এই ভাষণ মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস জুগিয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই বাঙালির মধ্যে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলেছিল। এ ভাষণ মুক্তিযুদ্ধের পটভূমির সারসংক্ষেপ। এই ভাষণেই রয়েছে অন্যায়ের প্রতিবাদ ও দাবি আদায়ের কৌশল। তাঁর ভাষণের সার্বজনীনতা, কৌশল এবং অন্তর্নিহিত বিষয়বস্তুর কারণেই এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে। ৭ই মার্চের ঐতিহাসিক এ ভাষণ তরুণদের এগিয়ে যাওয়ার দীপ্তশক্তি হিসেবে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, সহকারী পরিচালক (হিসাব) আব্দুস সবুর, সহকারী পরিচালক (পরিকল্পনা) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেলসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীগণ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার