editor
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
অনলাইন ডেস্ক
দেশে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে ৩১ হাজার ৪১২ জন বেশি মারা গেছেন। এর মধ্যে কোভিড-১৯ মহামারিতে ৮ হাজার ২৪৮ জন মারা গেছেন। আত্মহত্যা করেছেন ১১ হাজার ২৫৯ জন। বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিবিএসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানান তিনি। সচিব বলেন, ২০১৯ সালে দেশে ৮ লাখ ২২ হাজার ৮৪১ মানুষের মৃত্যু হয়েছে। ২০২০ সালে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জনের। অর্থাৎ ২০১৯ এর তুলনায় ২০২০ সালে ৩১ হাজার ৪১২ জন বেশি মারা গেছেন।
সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী আরও জানান, ২০২০ সালে করোনায় মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৪৮ জন। হার্ট অ্যাটাকে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জন এবং ২০২০ সালে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন। হার্টের অসুখে মারা গেছে ২০১৯ সালে ৬৭ হাজার ৭ জন এবং ২০২০ সালে মারা গেছে ৪৩ হাজার ২০৪ জন। ডায়াবেটিসে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছে ২২ হাজার ৩০ জন এবং ২০২০ সালে মৃত্যুবরণ করেছে ২৫ হাজার ৬ জন। কিডনির অসুখে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৬২২ জন এবং ২০২০ সালে মৃত্যুবরণ করেছে ২৮ হাজার ১৭ জন। ব্রেইন স্ট্রোকে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছে ৪৫ হাজার ৫০২ জন এবং ২০২০ সালে মৃত্যুবরণ করেছে ৮৫ হাজার ৩৬০ জন। এছাড়া স্তন ক্যানসারে ২০২০ সালে ৩ হাজার ১১ জন মারা গেছেন, যেখানে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১ হাজার ১৮০ জনের।
2 ওসমানীনগর প্রতিনিধি: 1 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
4 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 2 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
1 ইকবাল বাহার, কানাইঘাট: 2 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ