editor

প্রকাশিত: 4:58 PM, March 16, 2021

কেউ বিয়ে করছে না বলে থানায় হাজির যুবক

কেউ বিয়ে করছে না বলে থানায় হাজির যুবক

অনলাইন ডেস্ক:: বিয়ের পাত্রী খুঁজে পাচ্ছেন না এমন সমস্যায় অনেকেই পড়েন। তবে বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে গিয়েছেন এক যুবক। থানায় গিয়ে তার উপযুক্ত পাত্রী খুঁজে দেওয়ার আবেদন করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের কাছে পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছেন আজিম নামে ২৬ বছর বয়সী এক যুবক। গত পাঁচ বছর ধরেই পরিবারের লোকজন আজিমের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, কিন্তু তাতে সাফল্য মেলেনি। তাই এবার নিজেই থানায় হাজির হয়েছেন আজিম। দাবি, তার জন্য উপযুক্ত পাত্রী খোঁজার দায়িত্ব নিতে হবে পুলিশকেই!

আজিম বেকারও নন। রাজ্যের শামলি জেলার কাইরানা শহরে প্রসাধনীর দোকান চালান তিনি। কিন্তু তারপরও পাত্রী মিলছে না আজিমের।

আজিমের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার দৈহিক উচ্চতা। মাত্র ২ ফুট উচ্চতার আজিম কম উচ্চতার কারণেই বিয়ের পাত্রী পাচ্ছেন না বলে দাবি তার পরিবারের। জানা গেছে, ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট আজিম। বহুদিন ধরেই পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। কিন্তু ক্রমেই দীর্ঘ হয়েছে অপেক্ষা, সেই সঙ্গে দিনে দিনে বেড়েছে হতাশা।

আজিমের কথায়, ‘আমি রাতে ঘুমতে পারি না। এতদিন ধরে চেষ্টা করছি, তবুও পাত্রী পাওয়া যাচ্ছে না। আমি কী আমার জীবনটা কারও সঙ্গে ভাগ করে নিতে পারব না?’

উত্তরপ্রদেশ পুলিশের কর্মকর্তা সৎপাল সিং বলেন, ওই যুবক আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন পাত্রী খুঁজে দেওয়ার। জানি না আমরা এক্ষেত্রে কী করতে পারি? কোনও যুগলের মধ্যে সমস্যা হলে তা মেটাতে সাহায্য করতে পারি আমরা। কিন্তু কাউকে পাত্রী খুঁজে দেওয়া আমাদের কাজ নয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট