editor

প্রকাশিত: 1:52 PM, March 20, 2021

পুতিনকে ‘খুনি’ আখ্যা: বাইডেনের ওপর চটেছেন এরদোগান

পুতিনকে ‘খুনি’ আখ্যা: বাইডেনের ওপর চটেছেন এরদোগান

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।বাইডেনের এ বক্তব্যকে ‘অগ্রণযোগ্য’ আখ্যায়িত করে এরদোগান বলেছেন, একজন রাষ্ট্রনায়কের মুখ থেকে এমন কথা মানায় না। খবর আরব নিউজের।ইস্তাম্বুলে শুক্রবার এক বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্টসুলভ হয়নি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ‘বুদ্ধিদীপ্ত’ ও ‘দারুণ’ জবাব দেওয়ার জন্য তিনি পুতিনের প্রশংসাও করেন।এরদোগান বলেন, আমার মতে পুতিন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দারুণ জবাব দিয়েছেন এবং তার এমনটি করাই উচিত ছিল। ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু ও কৌশলগত মিত্র’ আখ্যায়িত করেন এরদোগান।যদিও নগরনো-কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ রয়েছে।সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ ভাবেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘হ্যা আমি তাই ভাবি।’মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মস্কো ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়।তবে প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে ৭৮ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘সুস্থতা’ কামনা করে তার প্রতিক্রিয়া জানান।  পুতিন বাইডেনকে নিয়ে উপহাসমূলক বক্তব্য দিয়ে বলেন, বাইডেনের বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না রাশিয়া।

অনলাইন ডেস্ক(রিপা-৮)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট