editor
প্রকাশিত: 6:04 PM, September 7, 2021
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সঠিক ও সময়মতো কর প্রদান করে আমাদেরকে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। সরকারের রাজস্ব ভান্ডার উন্নতির মাধ্যমে দেশের উন্নয়নে আমরা ব্যাপক অবদান রাখতে পারি। তাই এব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল এর বদলী উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সম্মানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অপরিসীম অবদান রাখা সম্ভব। তিনি বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন খান ও পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমদাদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী, পঙ্কজ লাল রায়, উপ কর কমিশনার মো. আবু সাঈদ, মো. হামিদুল হক, আক্কাস আলী, আওরঙ্গজেব খান, সহকারি কমিশনার মোহাম্মদ হোসাইন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র সদস্য সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট সজল কুমার রায়, আতাউর রহমান সেগুল, ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. কামাল আহমদ, জহিরুল ইসলাম রিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মো. আসাদ, সাবেক নির্বাচন কর্মকর্তা বিধু ভূষণ দে, বর্তমান সহ সভাপতি মো. খায়রুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকিক, সমাজকল্যাণ সম্পাদক মো. আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ মো. সোহেল সিলেটে কর্মকালীন সময়ে বার ও বেঞ্চের সার্বিক সহযোগিতার প্রশংসা করে বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, সিলেটের এই বার ও বেঞ্চের কথা আমার মনে থাকবে। যেখানেই থাকি আমি আপনাদের পাশেই থাকবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর কমিশনার মো. সাইফুল হক, বিদায়ী অতিথি অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ মো. সোহেল ও উপ কর কমিশনার আবু সাঈদকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে কর আইনজীবী সমিতির সদস্য ও কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা