editor
প্রকাশিত: 8:41 PM, September 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, করোনা মহামারীর কারনে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। আমারা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছিনা। এ ভয়াবহ অবস্থা মোকাবেলা করতে হলে সকলকে সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঘর থেকে বের হলে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তাহলে এই মহামারী থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্যও দোয়া কামনা করেছেন। তিনি আরও বলেন, জাতির পিতা আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অগ্রগতির জন্য জীবন বাজি রেখে কাজ করছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা মাঠে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সত্যজিত রায় দাশ, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা আক্তার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার ভূমি মহানগর (রাজস্ব সার্কেল) শবনম শারমিন, সহকারী কমিশনার ভূমি সদর ফারিয়া সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ হিরণ মাহমুদসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, ইউপি সদস্য মোঃ শাহনুর আলম প্রমূখ।
উল্লেখ্য, খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ২ কেজি ডাল, তেল, চিনি, লবণ, ছোলা, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা