editor
প্রকাশিত: 6:39 PM, September 8, 2021

সিলেটে বিশ্ব ফিজিও থেরাপী দিবস পালন
আজ (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিও থেরাপী দিবস। বিশ্বের ১২৫ দেশে একযুগে এই দিনে ফিজিও থেরাপী দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ফিজিও থেরাপী দিবস পালিত হচ্ছে। ‘লং কোভিডে আক্রান্তদের চিকিৎসা, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে ফিজিও থেরাপীর ভূমিকা অপরিসীম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ৮ সেপ্টেম্বর সকালে সিলেট নগরীর কুমারপাড়া মানিকপীর রোডস্থ জালালাবাদ রোটারী হাসপাতাল ও রোটারী ক্লাব অব জালালাবাদের যৌথ উদোগে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালী পরবর্তী সভায় বক্তারা বলেন, দীর্ঘ মেয়াদী ব্যথা, অসারতা সহ এ ধরনের রোগ নিরাময়ে বিশ্বব্যাপী ফিজিও থেরাপী একটি স্বীকৃত, কার্যকরি ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি। থেরাপীর মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক সুস্থতা প্রদান সম্ভব। বক্তারা এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাছাড়া বক্তারা এই মহামারির সময়ে অবশ্যই সকলকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘন ঘন সাবান পানি নিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরো বলেন ১৯৭৩ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা পুনবার্সনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিজিও থেরাপীর স্নাতক ডিগ্রী কোর্স চালু হয়। যার ফলে দেশে ফিজিও থেরাপী শিক্ষা অর্জন করে দেশের সুনাম বৃদ্ধিতে অবদান রাখছেন শিক্ষার্থীরা।
জালালাবাদ রোটারী হাসপাতালের চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারি ডিষ্ট্রিকের সদ্য প্রাক্তন জেলা গভর্ণর রোটারিয়ান অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
সভায় বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, জালালাবাদ রোটারি হাসপাতালের থেরাপীস্ট মামুনুর রশীদ। ধন্যবাদ বক্তব্য রাখেন জালালাবাদ রোটারী হাসপাতালের সেক্রেটারী পিপি রোটারিয়ান শফিক আহমদ বখত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব জালালাবাদের পিপি রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তাপাদার, রোটারিয়ান মঞ্জুর আল বাছেত, রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান মো. আরশাদ আলী, হাসপাতালের চীফ কনসালটেন্ট সাইদুর রহমান সহ অন্যান্য রোটারিয়ান ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা