editor

প্রকাশিত: 6:49 PM, September 8, 2021

সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি ফিনল্যান্ড প্রবাসীর

সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি ফিনল্যান্ড প্রবাসীর

সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি ফিনল্যান্ড প্রবাসীর : নগরে রাস্তা দখল করে বহুতল ভবন করছেন ভাটেরা ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

নগরে রাস্তা দখল করে বহুতল ভবন করছেন ভাটেরা ইউপি চেয়ারম্যান

সিলেট নগরের শিবগঞ্জ সোনাপাড়া নবারুন এলাকায় নিজস্ব রাস্তা ছাড়াই জালিয়াতির মাধ্যমে প্রবাসীর রাস্তা দেখিয়ে ও জায়গা দখল করে বহুতল ভবন করেছেন কুলাউড়া উপজেলার ভাটেরা ইউপি চেয়ারম্যান একেএম সৈয়দ নজরুল ইসলাম। এমনকি তিনি ভবন নির্মাণে সন্ত্রাসী ব্যবহার, হামলা ও ড্রেনের কাজে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

বুধবার বেলা ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ফিনল্যান্ড প্রবাসী, সোনারপাড়া নবারুন ২ নম্বর বাসার মালিক সাজ্জাদুর রহমান মুন্না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী মুন্না বলেন, তার রাস্তা দেখিয়ে ভবন নির্মাণের পর ফ্ল্যাট বিক্রি করছেন ইউপি চেয়ারম্যান নজরুল। এমনকি তার মালিকানাধীন রাস্তার জায়গার অংশ বিশেষও ভবনে ঢুকিয়েছেন। ইউপি চেয়ারম্যান নজরুল জালিয়াতি করে বহুতল ভবন নির্মাণ ও সন্ত্রাসী কায়দায় অন্যায়ভাবে এসব করছেন বলে দাবি করেন মুন্না।

কুলাউড়ার চকেরগ্রাম কাজলদারা বাসিন্দা মুন্না লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তিনি ২০১৭ সালে সোনারপাড়া নবারুন ২ নম্বার বাসাটি ক্রয় করে বসবাস করছেন। পাশে জায়গা ক্রয় করে ৬ তলা ভবন নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান নজরুল। তিনি অধিকাংশ সময় প্রবাসে থাকার সুযোগে ইউপি চেয়ারম্যান নজরুল তার মালিকানা রাস্তা ব্যবহার করে ভবন নির্মাণ শুরু করেন। এতে তার এক দাগ থেকে ২৮ পয়েন্ট ও আরেক দাগ থেকে ৫৮ পয়েন্ট রাস্তার জায়গা ভবনে অনন্তর্ভূক্ত করেন নজরুল। ইউপি চেয়ারম্যান ভবনের কাজ শুরুর পরে কৌশলে সিটি করপোরেশন থেকে ভবনের অনুমতি নিয়েছেন। তার দলিলে কোনো রাস্তার উল্লেখ না করে সেই জায়গা ভূমি লিখিয়েছেন। নিজস্বা রাস্তা না রেখে তিনি কিভাবে ভবন নির্মাণ শুরু করেন। এ নিয়ে শালিস হলে চেয়ারম্যান দাবি করেন তিনি হাওয়ার উপর ভবন নির্মাণ করছেন।

মুন্না জানান, বার বার নিষেধ করার পরও চেয়ারম্যান ও তার লোকজন তা উপেক্ষা করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। যা এখন সমাপ্তির পথে। বাঁধা দেওয়ায় গত ২১ আগস্ট তারা হামলা করে। এমনকি রাস্তার ড্রেনের কাজ করতে গেলে সন্ত্রাসীরা তা ভেঙ্গে ফেলে। তারা জোরপূর্বক মাঠি দিয়ে ড্রেন ভরাট করে ফেলে। শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধের নির্দেশ দেয়। ড্রেন ভরাট করায় বৃষ্টির সময় বাসায় পানি বাসায় উঠে পড়ছে বলে জানান মুন্না।

বক্তব্যে প্রবাসী মুন্না আরও জানান, ইউপি চেয়ারম্যান নজরুল সম্পূর্ণ গায়ের জোরে এসব করছেন। তার ভবনের নির্মাণ সামগ্রি চলাচলে বিঘœ ঘটাচ্ছে। জায়গা ও রাস্তা দখলসহ তার অন্যায় কর্মকান্ড বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানানোর পর তা নিয়ে একাধিকবার বৈঠক করা হয়। বিচারে রাস্তা ও জায়গা দখলের বিষয়টির সত্যতা পান বিচারকরা। তারা কারো রাস্তা আলাদা করা কিংবা ভবন ভাঙ্গার বিষয়টি তাদের এখতিয়ারে নেই বলে জানান। পরে সিটি করপোরেশনে অভিযোগ করার পর সার্ভে করা হয়। কাজ বন্ধ রাখতে বলা হয়। কিন্তু তা আমলে নেন নি নজরুল।

ইউপি চেয়াম্যানের অবৈধ কান্ডের কারণে বার বার ফ্লাইট বাতিল করতে হয়েছে উল্লেখ করে সাজ্জাদুর রহমান মুন্না বলেন, আমি একজন রেমিটেন্স যুদ্ধা। আমি ক্ষতির সম্মুখিন হচ্ছি। জালিয়াত ও অবৈধ দখলদার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও আমার রাস্তা ও জায়গা উদ্ধারে প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা