editor

প্রকাশিত: 8:30 AM, October 1, 2020

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ৪ অক্টোবর শুরু

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ৪ অক্টোবর শুরু

5

দৈনিক সিলেটের সময়:-

5

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেছেন, জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ৪ অক্টোবর রবিবার শুরু হবে। চলবে ১৭ অক্টোবর শনিবার পর্যন্ত। শিশুর সুস্থ্য ভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। তিনি বলেন, ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়া’র মত রোগ হতে পারে যাতে করে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন ‘এ’-এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়। রক্তস্বল্পতা দেখা দেয় ও ত্বকের শুস্কতা বৃদ্ধি পায়। গতকাল বুধবার দুপুর ২টায় সিলেট নগরীর সিভিল সার্জন অফিস-এর ইপিআই সম্মেলক কক্ষে সিলেটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য বলেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যেহেতু ভিটামিন ‘এ’-এর অভাব একটি জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা তাই সম্পূরক খাদ্য হিসেবে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লান ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। কোভিট- ১৯ প্রেক্ষপটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে। কারণ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেলে কোভিট-১৯ এ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। তিনি বলেন, এ লক্ষে ৬-১১ মাস বয়সী শিশুদের জন্য নীল ক্যাপসুল ( ১ লক্ষ ইউনিট), ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুল (২ লক্ষ ইউনিট) খাওয়ানো হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো: নুরে আলম শামীম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন বণিক ও সিলেট বেতারে আঞ্চলিক পরিচালক মো: ফকরুল ইসলাম। অনুষ্ঠানে প্রচেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ডা. স্বপ্নীল সৌরভ রায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা. আমজাদ হোসেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানানো হয়, এবার সিলেট জেলার ১২টি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, বিশনাথ উপজেলা, বালাগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা, গোয়াইনঘাট উপজেলা, বিয়ানীবাজার উপজেলা, জৈন্তাপুর উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা ও জকিগঞ্জ উপজেলায় এ কার্যক্রম ৪ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। ৬-১১ মাস শিশুর মধ্যে স্বাভাবিক শিশু ৪৯৬৯৫ জন, প্রতিবন্ধী ১৭৫ জন শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ১২-৫৯ শিশুর মধ্যে স্বাভাবিক ৪১০৯৬৫ জন শিশু, ৬৮২ জন প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সিলেট জেলায় স্থায়ী কেন্দ্র ১২টি, অস্থায়ী কেন্দ্র ২৪১৬টি, অতিরিক্ত কেন্দ্র ১২টি ও মোট কেন্দ্র ২৪২৮টি। ৪৮৫৬ জন সেচ্ছাসেবক এ কাজে নিয়োজিত থাকবেন।
সভায় বলা হয়, জন্মের পর পরই নবজাতক শিশুকে শাল দুধ খাওয়ানো, জন্মের পর প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সবুজ শাখ সবজি ও হলুদ ফল খাওয়ানো এবং রান্নায় ভিটামিন ‘এ’ সৃমদ্ধ ভোজ্য তেল ব্যবহার করা দরকার। বিজ্ঞপ্তি।

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 1 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

6 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 3 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
7