editor
প্রকাশিত: 6:40 PM, September 9, 2021

সিলেটে গোয়াইনঘাটে ২ নারী হত্যায় একজনের ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাটে ২ নারী শ্রমিক হত্যার দায়ে ১ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আসামীদের উপস্থিতি এ রায় ঘোষণা করেন বিচারক। আদালত ১৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর নিজাম উদ্দিন।
তিনি বলেন, ২০১৪ সালের ২৫ এপ্রিল পিয়াইন নদীর তীরে মুর্তা বেতের বাগানের জায়গার বিরোধ নিয়ে গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫০) ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী মখলিছ। এসময় তাকে সহযোগীতা করেন তার স্ত্রী রাহেলা বেগম।
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের আছকর আলীর ছেলে মখলিছ (৫৫)। এছাড়া আদালত তার স্ত্রী রাহেলা বেগম (৪৮) কে তিন বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
আদালত সূত্র জানায়, মালেকা বেগম (৫০) ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার দায়ে থানায় নিহত হাসিনা বেগমের ছেলে আব্দুস সবুর চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গোয়াইনঘাট থানার তৎকালীন এসআই মশিউর রহমান ২০১৬ সালের ১৩ এপ্রিল দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। তদন্তে অপর দুইজনের সংশ্লিষ্টতা না থাকায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও