editor
প্রকাশিত: 6:52 PM, September 9, 2021

মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র পূণরুদ্ধারে নারীদের এগিয়ে
আসতে হবে: সামিয়া বেগম চৌধুরী
বাংলাদেশ জাতীয়দাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সভানেত্রী ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী মহিলা দল গঠন হয়েছিল নারীদের রাজনীতির মূলধারায় এগিয়ে নিয়ে আনার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দল গঠন ছিল অন্যতম। তাই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুণরুদ্ধারে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর দাড়িয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর দলের ভারপ্রাপ্ত সভাপতি মিনারা হোসেনের সভাপতিত্বে সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিক নিগার সুলতানা ডেইজীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া রহমান, সাংগঠনিক সম্পাদিকা সাফিয়া খাতুন মনি, সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরিন, প্রচার সম্পাদিকা হাফসা খানম, সদস্য আনোয়ারা খানম, শেফালী জামান প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও