editor
প্রকাশিত: 7:19 PM, September 9, 2021
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সঠিক ও সময়মতো কর প্রদান করে আমাদেরকে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। সরকারের রাজস্ব ভান্ডার উন্নতির মাধ্যমে দেশের উন্নয়নে আমরা ব্যাপক অবদান রাখতে পারি। তাই এব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।
তিনি গত বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেল কনফারেন্স হলরুমে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাইদ সোহেল এর বদলী উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সম্মানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অপরিসীম অবদান রাখা সম্ভব। তিনি বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাইদ সোহেল এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাইদ সোহেল সিলেটে কর্মকালীন সময়ে কর অঞ্চল সিলেটের সার্বিক সহযোগিতার প্রশংসা করে বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, কর অঞ্চল সিলেটের কথা আমার মনে থাকবে। যেখানেই থাকি আমি আপনাদের পাশেই থাকবো।
উপ-কর কমিশনার সদরদপ্তর (প্রশাসন) মো. আবু সাঈদের পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কর পরিদর্শক মো. আব্দুল মুমিন চৌধুরী, মো. শফিকুর রহমান, অতিরিক্ত সহকারী কর কমিশনার সৈয়দ আবু নাছের সিদ্দিক, সহকারী কর কমিশনার মো. হাবিবুর রহমান, উপ-কর কমিশনার আওরঙ্গজেব খান, মো. হামিদুল হক, যুগ্ম কর কমিশনার সাহেদ আহমেদ চৌধুরী, পংকজ লাল সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী অতিথি অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাইদ সোহেলকে কর অঞ্চল সিলেটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও