editor
প্রকাশিত: 6:48 PM, October 18, 2021
নিজস্ব প্রতিবেদক
সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। ১৮ অক্টোবর সোমবার বিকাল ৪.৩০মি. এ আয়োজন সম্পন্ন হয়।
চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার উদ্যোগে সোমবার বিকালে শাখা ব্যবস্থাপক কার্যালয়ে শাখার কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
শাখা ব্যবস্থাপক জনাব মোহা: শহিদুল ইসলামের সভাপতিত্বে শেখ রাসেল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। শেখ রাসেল এর জীবন ও কর্ম নিয়ে এতে বক্তব্য রাখেন শাখার সিনিয়র অফিসার জনাব গৌতম মন্ডল, অফিসার আইটি মোঃ নাজমুল হোসেন, অফিসার ক্যাশ আজিজুল হক প্রমুখ। শাখা ব্যবস্থাপক জনাব মোহা: শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন- ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িতে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৫ আগস্ট ঘাতকেরা নিষ্পাপ শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে মৃত্যুকালে রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
আলোচনা শেষে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। সবশেষে কেক কেটে শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়।
ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল