editor
প্রকাশিত: 9:24 PM, October 19, 2021
সিলেট বিভাগ অটো রাইস মিল মালিক সমিতির প্রথম বর্ষপূর্তি ও সিলেট জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ অক্টোবর) মঙ্গলবার দুপুর ১টায় নগরীর মীরাবাজারস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের হলরুমে বর্ষপূর্তি ও পরিচিতি সভা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট বিভাগ অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি শ্রী শংকর পাল এর সভাপতিত্বে ও সিলেট জেলা অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাইন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নকিব সাদ সাইফুল ইসলাম, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নয়ন জ্যোতি চাকমা, মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোখলেছুর রহমান, হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিলদার মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনোজ কান্তি দাস চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলার মল্লিকপুর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনুর রেজা, সিলেট জেলা অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি সাব্বির আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলার সভাপতি জিয়াউল হক, মৌলভীবাজার জেলার সভাপতি আব্দুল আজিজ নান্নু, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মোশারফ হোসেন বাবু।
এসময় মিল মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন, মাহানুর রশিদ, শংকর পাল, রাজিব আহমদ, মকসুদ আহমদ, আলমগীর হোসেন, জিয়াউল হক, রাসেল আহমদ, আব্দুল ওয়াহিদ, আমিনুর রহমান, সাব্বির আহমদ, সফিকুল ইসলাম, হাজী রুনু মিয়া, খালেদ আহমদ, আব্দুল হাই টিপু, মনসুর আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানর শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ও ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়। বিজ্ঞপ্তি
4 ‘ঐক্য, ঐতিহ্য ও উন্নতি’—এই প্রত্যয়কে সামনে রেখে গোয়াইনঘাটের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সার্বিক
3 সিলেটের তামাবিল স্থলবন্দর ভারতের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবাণিজ্যপথগুলোর একটি। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ
7 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে চোরাচালান, মানবপাচার ও বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে আলোচনায় উঠে এসেছে সীমান্তের ‘মাফিয়া ডন’ শ্যাম কালা,ওরফে
2 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
2 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
1 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
8 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
2 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের