editor
প্রকাশিত: 5:22 PM, October 21, 2021
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ (ক্রীসাপ) এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ যোহর মেন্দিবাগস্থ গ্যাস ভবনের নামাজকক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। এসময় তিনি বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি বিদায় হজ্বের ভাষণে সকল বিষয়ে আমাদের করণীয় সম্পর্কে নসিহত করেছেন। তাঁর উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাঁর দেখানো পথে চললে শান্তিময় জীবন ও সমাজ গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌ. জসিম উদ্দিন আহম্মদ, মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) মঞ্জুর আহমদ চৌধুরী, মহাব্যবস্থাপক (অর্থ) মো. আবু ইউসূফ মিয়া, মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর) প্রকৌ. এ.বি.এম. শরীফ, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আব্দুুল্লাহ, কোম্পানি সচিব মো. শহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক (রাজস্ব) মো. শিহাব উদ্দিন খান, মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. খান মোহাম্মদ জাকির হোসাইন, সিবিএ সভাপতি মো. আব্দুর রহমান, সিবিএ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল আহসান চৌধুরী, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি মো. আল-এমরানুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাজিউর রহমান প্রমুখ।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল