editor

প্রকাশিত: 9:58 AM, October 25, 2021

উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে নৌকা মার্কায় ভোট দিন

উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে নৌকা মার্কায় ভোট দিন

বালাগঞ্জ উপজেলার বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন। এই ইউনিয়নে অনেক সমস্যা এবং সম্ভাবনা রয়েছে তাই নির্বাচনের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নের ধারাকে বেগবান করতে হবে।

রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় মোরারবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আগামী ১১নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে তথা নৌকা মার্কার সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল কর্মীসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা ছহুল এ. মুনিমকে নৌকায় ভোট প্রদানের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া প্রমুখ এ আহবান জানান।

দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, উপজেলা আওয়ামী লীগের নেতা মো. দিলু মিয়ার পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া।
নেতৃবৃন্দ বলেন, আপনারা ছহুল এ মুনিমকে নৌকা মার্কায় ভোট দিন বিনিময়ে উন্নয়ন উপহার দেয়া হবে।

আয়োজিত কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছহুল এ মুনিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম সালেহ, মো. শিরমান উদ্দিন প্রমুখ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছহুল এ মুনিম বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, জনগনের সেবক হতে চাই। সর্বপরিসকলের সহযোগিতায় ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছহুল এ. মুনিমকে নৌকা মার্কায় বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

সিলেট/সময়/ফারহান 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল