editor
প্রকাশিত: 11:28 PM, October 27, 2021
সিলেট শহরতলীর মেজরটিলার মোহাম্মদপুর, জাহানপুর, সৈয়দপুরে সন্ধ্যা রাতে জনবসতিপূর্ণ এলাকায় ঘন ঘন চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ গণমাধ্যমকে জানিয়েছেন, মোহাম্মদপুর, জাহানপুর, সৈয়দপুর এলাকায় গত এক বছরে ৫টি বাসা-বাড়িতে দেশি-বিদেশী কবুতর চুরির ঘটনা ঘটে। চোরেরা এসব এলাকার বাসা-বাড়িতে হানা দিয়ে গৃহপালিত কবুতর টার্গেট করে চুরি করে নিয়ে যায়। বাসা বাড়ির মালিকগণ জানান, ঝামেলা এড়াতে গিয়ে চুরির ঘটনাগুলো থানা পুলিশকে জানাতে চান না। প্রতিটি চুরির ঘটনা ঘটে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে।
গত ১০ অক্টোবর মেজরটিলার মোহাম্মদপুর মহল্লার ই-নং ব্লকের প্রত্যাশা-১৬ নং বাসায় রক্ষিত বাক্স থেকে চোরেরা বড় ২০ জোড়া, ছোট ৪ জোড়া কবুতর চুরি করে নেয়।
গত ২৫ অক্টোবর ৩ জোড়া কবুতর একই ভাবে চোরেরা হাতিয়ে নিয়ে যায়। এ ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পায় গত এক বছর যাবৎ।
মোহাম্মদপুর এলাকার প্রত্যাশা-১৬ নং বাসার মালিক শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী বলেন, কবুতর চুরির ঘটনার পর সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মলন মেম্বার ও একজন সাবেক মেম্বারকে ঘটনাটি জানিয়ে রেখেছেন। ফলে এই ৩ এলাকার বাসাবাড়ির বাসিন্দাদের মধ্যে চুরির আতঙ্ক দেখা দিয়েছে।
এসএমপির হযরত শাহপরান র: থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমানের কাছে ঘটনাগুলো জানিয়ে দিলে তিনি গণমাধ্যমকে বলেন, কবুতর চুরির ঘটনার অভিযোগ তিনি এই প্রথম জানতে পেরেছেন। ওসি বলেন, যারা এই ঘটনা ঘটাচ্ছে মনে হয় চোরেরা একই সংঘবদ্ধ চক্র হতে পারে। অভিযোগগুলো থানার নজরে নিয়ে কবুতর চুরি রোধ কল্পে সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল