editor
প্রকাশিত: 11:31 PM, October 27, 2021
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা গত ২৪ অক্টোবর সোমবার দুপুরে সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
কোম্পানীর সিলেট বিভাগের ডিএমডি (উন্নয়ন) মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর পরিচালক নাজিম তাজিক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ, কোম্পানীর সচিব (বিভাগীয় প্রধান উন্নয়ন প্রশাসন মানব সম্পদ ও আইন বিভাগ) মোঃ জহির উদ্দিন ও কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আহমদ চৌধুরী।
–
অনুশুয়া অতসী এটম এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ সমির আহমদ সানি, গীতা পাঠ করেন তৃষা দাস। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাকিম মোঃ ছাদুল্লাহ বাচ্চু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফরিদ আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান শঙ্খু রাণী সরকার লিলি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি এম এ কায়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম চৌধুরী, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ আহমদ মানিক, টিএন্ডটি কর্মকর্তা শেখ মোঃ মেসবাহ আলম প্রমুখ।
ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি কোম্পানীর পরিচালক নাজিম তাজিক চৌধুরী বলেন, লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে প্রতিটি মানুষের শক্ত ভিতের একটি স্থান। জীবন সায়হ্নে এসে আমরা অতীতের জন্য যে ত্যাগ স্বীকার করি তা ভেবে হতচকিত হয়ে পড়ি। তখন ভাবি আজ যদি সঞ্চয় করতে পারতাম তবে জীবন আরো রঙ্গিন হতো। অনেকেই পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েন। তখন মনে হয় যদি আজ কোন ইন্স্যুরেন্স করা থাকতো তবে হয়তো এতো বিপত্তি হতো না। তিনি প্রতিটি সচেতন নাগরিককে লাইফ ইন্স্যুরেন্স করে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধ করার লক্ষ্যে কোম্পানীর প্রতিটি কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল