editor
প্রকাশিত: 11:35 PM, October 27, 2021
চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান সহ নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবিতে ২৭ অক্টোবর বুধবার সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বুধবার বিকাল ৪টায় কীনব্রিজের (উত্তর) মুখে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে হয়ে আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম-সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার সদস্য শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, তালতলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আজাদ সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সংখ্যালঘুদের সহায় সম্বল, বাড়িঘর ও জায়গা জমি দখল চলছে। শোষক-শাসকগোষ্ঠি তাদের কামেয়ী স্বার্থ হাসিলে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে শ্রমিক শ্রেণী ও জনগণের মধ্যে বিভক্তি তৈরির অপতৎপরতায় লিপ্ত। শোষক-শাসকগোষ্ঠি সবসময়ই শোষণ-শাসনকে আড়াল করতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রভাবিত ও বিভক্তি সৃষ্টি করতে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে আসছে এ প্রেক্ষিতে শ্রমিক শ্রেণিকে সজাগ সচেতন থেকে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামকে অগ্রসর করতে হবে।
বক্তারা আরো বলেন, নিত্যপণ্যের বর্তমান উর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবার যেন হাত পুড়ছে বাজারে গিয়ে। চাল, ডাল ও তেলের দামে অস্বস্তি আগে থেকেই ছিল। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, আটা, ময়দা, মুরগি, ডিমসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। বেড়েছে রান্নার গ্যাস, সাবান ও টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য সামগ্রীর দামও, করোনা মহামারীর মধ্যে সরকারের দায়িত্ব হলো দ্রব্যমূল্যের ভর্তুকি প্রদান করা, কিন্তু তা না করে দফায় দফায় লাগামহীন ভাবে চাল, ডাল, তেল, পেঁয়াজ চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করেছে কয়েক দফা। ১২ লিটার সিলিন্ডারের দাম বাড়িয়েছে প্রায় ২৫০ টাকারও বেশি। যায় দায়ভার বহন করতে হচ্ছে এবং হবে জনগণের। -বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল