editor

প্রকাশিত: 6:05 PM, October 28, 2021

গবেষণা খাতে পূবালী ব্যাংকের অনুদান

গবেষণা খাতে পূবালী ব্যাংকের অনুদান

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গবেষণার দ্বার উন্মুক্ত হচ্ছে..ভিসি ফরিদ উদ্দিন আহমদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আন্তর্র্জাতিক মানের গবেষণার দ্বার উন্মুক্ত হচ্ছে। শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মানসম্পন্ন গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই গবেষণা কার্যক্রমে পূবালী ব্যাংক একটা বিশ্বস্থ্য অংশীদার। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ধ্যাকালীন কার্যক্রম নেই। যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীর মনোযোগ বিঘ্নিত হয় না কখনো। গবেষণার নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পূবালী ব্যাংকের ১৫ লাখ টাকা অনুদান গ্রহণকালে ভিসি ফরিদ উদ্দিন আহমদ এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তৃতাকালে পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম দেওয়ান জামিল মাসুদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অংশীদার হতে পেরে পূবালী ব্যাংক পরিবার গর্বিত। শাহজালাল বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। দেশব্যাপী মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রসারে এই বিশ্ববিদ্যালয় অগ্রনী ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ এর নেতৃত্বে এই ধারা আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের পরিচালক ড. এ.এস.এম সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. তুলষী কুমার দাস, পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চল প্রধান ডিজিএম জিয়াউল হক চৌধুরী, পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম সাইফুল ইসলাম এবং পাঠানটুলা শাখার ব্যবস্থাপক মাকসুদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ডীন, রেজিষ্ট্রার এবং পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পূবালী ব্যাংক প্রতিবছর এই অনুদান প্রদান করে আসছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল