editor
প্রকাশিত: 7:50 PM, November 1, 2021
সিলেটে বাংলাদেশ ভারত সংস্কৃতি মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা কমিটির উদ্যোগে রবিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর আখালিয়া মাহমুদাবাদ চিশতিয়া দরবার শরীফে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
জেলা কমিটির আহ্বায়ক শাহ সিদ্দিক চিশতীর সভাপতিত্বে কার্যকরী সদস্য বিজন চন্দ্র দাস বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক নাটকের বুরু মিয়া খ্যাত জনপ্রিয় অভিনেতা জয়নাল আবেদীন পলাশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের শিল্পী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদাবাদ চিশতিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী ও বেতারের তালিকাভুক্ত গীতিকার পীরজাদা শাহ শিবলী সাদিক চিশতী।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত সংস্কৃতি মৈত্রী-সিলেট জেলা কমিটির সদস্য সচিব বাউল শীতন বাবু, সাংবাদিক সুহেল আহমদ, বাউল সুভাগ্য দেবী, গীতিকার সুলতান আহমদ আজাদ, বাউল আবুল সরকার, সুমন তালুকদার, ইয়াসিন আহমেদ কবির, সুহেল আহমেদ রানা, রতিশ দেবনাথ শাহ, আঙ্গুর মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ সিদ্দিক চিশতী, বাউল দিলওয়ার আমিরী, খালেদ আমিরী, সুভাগ্য দেবী।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল