editor
প্রকাশিত: 2:37 PM, September 7, 2020
পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে জয়ন্ত মিস্ত্রি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটিকে ছাড়াতে গিয়ে তার বোন স্বর্ণা রাণী (১৭) তড়িতাহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মতিলাল মিস্ত্রির গ্যারেজে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, মতিলাল মিস্ত্রির বাড়ির সামনে নিজেদের অটো-রিক্সার গ্যারেজে প্রতিদিনের ন্যায় শিশু জয়ন্ত মিস্ত্রি (১০)এটা-ওটা নাড়াচারা করার সময় অটো-রিক্সার চার্জারের সাথে ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় জয়ন্তকে ছাড়াতে গিয়ে তার বড় বোন স্বর্ণা রাণীও (১৭) তড়িতাহত হয়। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আহতদের উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জয়ন্তর মৃত্যু ঘোষণা করে। অপর আহত স্বর্ণাকে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ১২টায় বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । নিহত জয়ন্ত মতিলাল মিস্ত্রির একমাত্র ছেলে ও অহত স্বর্ণা তার (মতিলাল) ছোট মেয়ে বলে জানাগেছে। এ হতাহতের ঘটনায় মতিলাল মিস্ত্রির পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।
6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে