editor
প্রকাশিত: 2:44 PM, November 2, 2021
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমার আলমপুর পুলিশ ফাঁড়ীর সামনে লিডিং ইউনিভার্সিটির বাস ও সিএনজির সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেট-থ-১১-৭১৫০ নম্বরের অটোরিক্সা গাড়ী আলমপুর পুলিশ ফাঁড়ীর সামনে আসামাত্র বিপরীত দিক হতে আসা লিডিং ইউনিভার্সিটির (ঢাকা মেট্রো-জ-১১-৩২১৮) বাসটি গ্যারেজে ঢুকানোর সময় সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালকসহ সামনের সীটের ২ যাত্রী গুরুতর আহত হন। ফাঁড়ীতে পুলিশ না থাকায় সাথে সাথে আলমপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অটোরিক্সার যাত্রী বিয়ানীবাজার এলাকার ময়নুল হোসেন (২৫) নামের একজন রয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় লোকজন ক্ষোভের সাথে জানান, আলমপুর পুলিশ ফাঁড়ীর সামনে প্রায় সময়ই সড়ক দুর্ঘটনা ঘটে। ফাঁড়ীতে পুলিশের উপস্থিতি কম থাকায় বিভিন্ন ধরণের ঘটনা দুর্ঘটনায় আলমপুর ফাঁড়ী পুলিশের দেখা পাওয়া যায়না। আজও এর ব্যতিক্রম হয়নি। ফাঁড়ীর সামনে সড়ক দূর্ঘটনা ঘটলেও ঘটনার সময়ে পুলিশের উপস্থিতি নেই। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহার মোবাইলে ফোন দিলে তিনি অসুস্থ থাকায় সাব ইন্সপেক্টর দিপন ফোন ধরে জানান, আমরা এই মাত্র খবর পেয়েছি। এই মুহুর্তে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল