editor
প্রকাশিত: 4:01 PM, November 2, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী ইউনুছ আলী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, কাজী ইউনুছ আলী একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। তিনি প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি যেমন সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন, তেমনি একজন বাবা হিসেবেও ছিলেন সফল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।
প্রসঙ্গত, মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কাজী ইউনুছ আলী। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ৮২ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর সিলেট কালেক্টরেট প্রাঙ্গণে মরহুমের প্রথম দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিক্ষকপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে আগামীকাল বুধবার তাকে দাফন করার কথা রয়েছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল