editor

প্রকাশিত: 3:18 PM, November 5, 2021

এ সরকার অসৎ শত কোটিপতির না কোটি কোটি জনগণের : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

এ সরকার অসৎ শত কোটিপতির না কোটি কোটি জনগণের : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

এ সরকার অসৎ শত কোটিপতির না কোটি কোটি জনগণের : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ হোটেল পাকশী রেস্টুরেন্টে এক জরুরীর সভা কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গত ২৯ অক্টোবর ২০২১ বাংলাদেশ প্রতিদিনে “চাপের মুখে সরকারি চাকুরীজীবীরা” শিরোনামে প্রকাশিত সংবাদটির গুরুত্ব বিবেচনা করে সভায় বলা হয়, প্রায় ৪০ বছর যাবৎ সরকারি এই বিধানটি অকার্যকর অবস্থায় রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারে নিকট দাখিল বিধানটি কার্যকর করার দাবীতে ২২ বছর ধরে অত্র সংগঠন রাজপথে আন্দোলন করে আসছেন। দেরীতে হলেও গণতান্ত্রিক শেখ হাসিনার সরকার এই সাহসী পদক্ষেপ গ্রহণ করায় সভায় বর্তমান সরকারকে অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, কোন অপশক্তির চাপে এই মহতী উদ্যোগে যাতে ভেস্তে না যায় সে বিষয়ে সরকারকে কঠোর অবস্থানে থাকার জোর আহবান জানিয়ে ৩১ ডিসেম্বর মধ্যেই জামার কার্যক্রম সম্পন্ন করার দাবী জানানো হয়। সম্প্রতি চাল, আট, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের চরম ঊর্ধ্বগতিতে দেশের নি¤œ ও মধ্যবিত্তদের মাথা গরম হয়ে আছে। করোনাকালে বড়লোকদের আয় বেড়ে, আর গরীবদের আয় কমেছে। মধ্যবিত্তরা নি¤œবিত্ত হয়েছে, নি¤œবিত্তরা হচ্ছেন গরীব। গরীব আরো গরীবে পরিণত হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির নিন্দা জানিয়ে সভায় বলা হয়, দফায় দফায় নিত্যপণ্যের মূল্য বেড়েছে। বহু পণ্যের মূল্য এখনো ঊর্ধ্বগতিতে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে শুধুমাত্র এই পণ্যটির মূল্য ওঠা-নামা করে না, এর সঙ্গে পরিবহন ভাড়া, বিদ্যুৎ, পানি, জ্বালানি ব্যবহার করে উৎপাদিত বিভিন্ন পণ্য এবং সেবার মূল্যও বেড়ে যায়। ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস সৃষ্টি করবে। দেশবাসীর প্রশ্ন- এ সরকার অসৎ শত কোটিপতিদের, না কোটি কোটি জনগণের সরকার।
সভায় আগামী ১৫ নভেম্বর দুপুর ২টার সময় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারে নিকট দাখিল বিধানটি দ্রুত কার্যকর করার দাবী ও চাউল, আটা, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য ও জ্বালানী তেলের মূল্যে কমানোর দাবীতে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে সকাল ১১টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণজমায়েত হয়ে একটি দুর্নীতি বিরোধী র‌্যালি বের করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মৌলভীবাজার জেলার শাখার সিনিয়র সদস্য, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসেন আহমদকে হুমকীদাতাদের গ্রেফতারের দাবী জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দে, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, কয়েছ আহমদ সাগর, মোঃ রফিকুল ইসলাম শিতাব, আমিন তাহমিদ, আদনান খান হেলাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ নিয়াজ কুদ্দুস খান, সদস্য সচিব মোঃ মাহবুব ইকবাল মুন্না, সৈয়দ নুর আহমদ জুনেদ, শফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল