editor

প্রকাশিত: 8:39 PM, November 5, 2021

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের দোয়া ও শোকসভা

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের দোয়া ও শোকসভা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ নভেম্বর ২০২১, শুক্রবার বিকালে শাহপরান বাহুবলে এই দোয়া ও শোকসভার আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।

শোকসভায় আব্দুল্লাহ আল নোমানের সাংগঠনিক কর্মকান্ড ও বিভিন্ন বেতারের অনুষ্ঠানে অংশগ্রহণের স্মৃতিচারণ করতে গিয়ে ড. মির শাহ আলম বলেন, নোমানের বেতারের প্রতি যে আকর্ষণ ও সক্রিয়তা ছিলো তা আমাকে মুগ্ধ করেছে।
বাংলাদেশ বেতার, বিবিসি, ভয়েস অব আমেরিকা, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও ভেরিতাস এশিয়া, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও সহ বিভিন্ন বেতারের অনুষ্ঠানে তার অংশগ্রহণ ছিলো অত্যন্ত সরব। ক্লাবের সাংগঠনিক কার্যক্রমেও তার অংশগ্রহণ ছিলো ছোখে পড়ার মতো। তিনি আমাদের দীর্ঘদিনের চলার সাথী ও ক্লাবের অন্যতম একজন সদস্য যার সাথে চলতে ফিরতে অনেক কিছু শিখার ছিলো। বয়সে একেবারে তরুণ এমন একজন সদস্যকে হারিয়ে আমাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্নার শান্তি কামনা করি।

আলোচনা সভা শেষে আব্দুল্লাহ আল নোমানের রুহের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট শাহপরান শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-১ মো: ফয়ছল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দিন, সিলেট জেলা শাখার সদস্য দিলদার হোসেন প্রমুখ।

আব্দুল্লাহ আল নোমান এর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ আল নোমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে গত ১ নভেম্বর ২০২১, সোমবার রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২৭ অক্টোবর, বুধবার তার শারিরীক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে সন্ধ্যা ৭টায় হাসপাতে ভর্তি করানো হয়। মৃত্যুকালে আব্দুল্লাহ আল নোমান স্ত্রী, ২ কন্যা শিশু, বাবা-মা, ৩ ভাই ১ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ইউনিলিভার বাংলাদেশের চট্টগ্রাম কালুরঘাট অফিসে এসিসটেন্ট ম্যানেজার (আইটি) এন্ড ইনভেন্টরী ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এরপূর্বে তিনি সিলেটে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আইটি ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সংঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল