editor

প্রকাশিত: 8:43 PM, November 5, 2021

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
“জাগ্রত হোক প্রতিবাদ, শিক্ষা চাই, শান্তি চাই, দূর হোক সন্ত্রাস-মৌলবাদ” স্লোগানকে সামনে রেখে এক কর্মীসভার মাধ্যমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) মনীষা ওয়াহিদকে আহবায়ক এবং পাপ্পু সরকার এবং সৈকত দাসকে যুগ্ম আহবায়ক করে মোট ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

দীর্ঘদিন পূর্বেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়। এরই পরিপ্রেক্ষিতে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং নিষ্ক্রিয়তা নিরসন করে আগামীদিনের লড়াই-সংগ্রামে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে আহুত কর্মিসভায় আহবায়ক কমিটি গঠিত হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি (ভারপ্রাপ্ত) নজির আমিন চৌধুরী জয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সংসদের সংগ্রামী সভাপতি প্রণব কুমার দেব। এছাড়াও বরিশাল জেলা সংসদের সংগ্রামী সভাপতি রাহুল দাস উপস্থিত ছিলেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন মদন মোহন কলেজের ছাত্র ইউনিয়ন নেতা সৈকত দাস। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি নজির আমিন চৌধুরী জয়। এছাড়াও বক্তব্য রাখেন প্রণব কুমার দেব, রাহুল দাস। এছাড়ায় সিলেট জেলা সংসদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ আলোচনা করেন। আরও বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজ সংসদের ছাত্রনেতা নরোত্তম দাস, দক্ষিণ সুরমা কলেজের ছাত্রনেতা পাপ্পু সরকার, সিলেট পলিটেকনিক ইন্সটিউটের ছাত্রনেতা কেএম আব্দুল্লাহ আল নিশাত, সিলেট ইউনিভার্সাল কলেজের ছাত্রনেতা সৈয়দ প্রিন্স প্রমুখ।

নজির আমিন চৌধুরী জয় তার বক্তব্যে বলেন, “ছাত্র ইউনিয়ন ১৯৫২ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ তথা সারাবিশ্বের অধিকারবঞ্চিতদের কণ্ঠস্বর হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে সারাদেশে বিদ্যমান ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধেও বাংলাদেশ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লড়ছে। শহীদের স্বপ্নসাধ বাস্তবায়নে প্রয়োজনবোধে নিজেদের জীবন উৎসর্গ করতে ছাত্র ইউনিয়ন পূর্বেও পিছপা হয়নি, বর্তমানেও হবে না। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। সভাপতির বক্তব্যে সৈকত দাস বলেন, “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ বরাবরই লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ঐক্য-শিক্ষা-শান্তি-প্রগতি এই চার মূলনীতিকে ধারণ করে পূর্বের ন্যায় নবগঠিত কমিটিও তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।”

নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা সংসদের সংগ্রামী সভাপতি প্রণব কুমার দেব। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন করার শর্তে কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি নজির আমিন চৌধুরী জয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল