editor
প্রকাশিত: 2:13 PM, November 6, 2021
নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইজ এর উদ্যোগে সিলেটের এয়ারপোর্টে রোড এর বড়শালা এলাকার জামেয়া মোহাম্মাদীয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
৫ই নভেম্বর শুক্রবার বাদ আসর এ আলোচনা সভা ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোঃ কামরান কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর ও বর্তমান ডিস্ট্রিক্ট ট্রেইনার এম. আতাউর রহমান পীর,পিএইচএফ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর পিপি হানিফ মোহাম্মদ পিএইচএফ, চ্যাটার্ট প্রেসিডেন্ট ও এসিস্টেন্ট গভর্ণর আমিনুল ইসলাম,পিপি এম, আব্দুন নুর রুহেল পিএইচএফ, আইপিপি ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, প্রেসিডেন্ট (ইলেক্ট) মোঃ কামরুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট সুলতান মোহাম্মদ রাজু, এডভোকেট মুহাম্মদ কুতুবউদ্দিন, আরিফ আহমেদ চৌধুরী।
পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শায়েখ ওয়ারিছ উদ্দিন, মৌলানা হাফেজ ওলিউর রহমান, হাফেজ আলিম উদ্দিন ও হাফেজ আবদুল আওয়াল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম. আতাউর রহমান পীর বলেন আত্ব-মানবতা ও সমাজের উপকারিতায় রোটারি ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। তার মধ্যে সিলেট প্যারাডাইজ অন্যতম। তারা প্রতি বছরের ন্যায় এ মাদ্রাসায় ছাত্রদের ইউনিফর্ম দান করেছে। তাদের এ মহতি উদ্যোগ খুবই চমৎকার।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল