editor
প্রকাশিত: 2:43 PM, November 6, 2021
শান্তি প্রতিষ্ঠায় রাসূলের জীবনাদর্শনের বিকল্প নেই ড.মুহাম্মদ আব্দুর রব
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব বলেছেন, পৃথিবী থেকে হিংসা,জিঘাংসা, লোভ,পাপাচার দূর করে শান্তি প্রতিষ্ঠায় রাসূল (সা.) এর জীবনাদর্শনের বিকল্প নেই। রাসূল (সা.) এর মাধ্যমে আমরা যে গ্রন্থ আল কুরআন পেয়েছি, তাতে আমাদের জীবনাচার বর্ণিত আছে। ইসলামের সংস্কৃতি খুব পরিচ্ছন্ন। জ্ঞান ও বুদ্ধিভিত্তিক চর্চায় এগুতে হলে ইসলামের সাংস্কৃতির বন্ধন জরুরি। যখন পুরো দুনিয়া অন্ধকার ছিলো, জ্ঞান-বিজ্ঞানে অজ্ঞ ছিলো, তখন ইসলামই সিভিলাইজেশন করেছে।
সিলেট সাংস্কৃতিক সংসদ আয়োজিত সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নাতে রাসুল (সা.) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ ৫ অক্টোবর শুক্রবার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত কবি ও শিক্ষাবিদ কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি মুকুল চৌধুরী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মাহবুব ই এলাহী।
সভাপতির বক্তব্যে কবি কালাম আজাদ বলেছেন, রাসূলের শানে অনুষ্ঠানে শত শত মানুষের উপস্থিতি দেখে মনে হয়, দয়াময় মা’আবূদ তার রাসূলের নূরকে নিভে যেতে দিবেন না।
কবি মুকুল চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীনের পরে ১৯৮১ সালে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে প্রথম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়।সেই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সৈয়দ আলী আহসান ও সদস্য সচিব কবি আফজাল চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম আল মাদানি ও কবি বাছিত ইবনে হাবীব।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী হেলাল আহমদ, হামদ পরিবেশন করেন জাহিদ জাফর।
মামুন হোসাঈনের সঞ্চালনায় বিভিন্ন পরিবেশনা করেন শিল্পী শামসুল ইসলাম খাঁন, শিল্পী যোবায়ের আহমেদ তিতু, হাদিউল নাহিয়ান চৌধুরী,আল ফালাহ সাংস্কৃতিক সংসদ ও দিশারী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
উল্লেখ্য সিলেট বিভাগের ১৭টি অঞ্চলের প্রায় ৫ শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে মাসব্যাপী চলমান এই প্রতিযোগীতা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়ার মাধ্যমে সম্পন্ন হয়। -বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল