editor

প্রকাশিত: 3:02 PM, November 6, 2021

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবলীগের আলোচনা সভা

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবলীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আগামী (১১ নভেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও উৎসবমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের উদ্দ্যোগে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘোষনা করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

কর্মসূচী ঘোষণাকালে আলম খান মুক্তি বলেন, আগামী (১১ নভেম্বর) বৃহস্পতিবার আমাদের প্রাণের মানবিক যুব সংগঠন রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানর্গাড বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। তাই প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল ও স্মরণীয় করে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও শতর্স্ফুত ভাবে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগরীর ২৭টি ওর্য়াড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টু, প্লেকার্ড, ব্যান্ড পার্টি ও মিছিল সহকারে (১১ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট রেজিষ্টারী মাঠে উপস্থিত থাকার কর্মসূচী ঘোষণা করেন।

তিনি মহানগর যুবলীগের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান মানবিক যুবলীগের কর্ণধার শ্রদ্ধাভাজন প্রিয় নেতা শেখ ফজলে শামস পরশ ও পরিচ্ছন্ন যুবলীগের অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর সুদক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সবাই মিলে অত্যান্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পালন করতে হবে।

সিলেট মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য সিলেট মহানগর যুবলীগের প্রত্যেক নেতা কর্মী ও ২৭ টি ওর্য়াড যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন যুবলীগ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড ও নৌকার অতন্দ্র প্রহরী আমাদের প্রিয় সংগঠনের প্রতিষ্ঠা বাষির্কী সফল করতে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একটি সুন্দর ও সফল অনুষ্ঠান উপহার দিতে চাই। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী সফল করার জন্য সিলেট মহানগর যুবলীগের প্রত্যেক নেতা কর্মী ও ২৭ টি ওর্য়াড যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ মহানগর যুবলীগের সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আলোচনা সভায় সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক নেতৃবৃন্দ ও ২৭টি ওর্য়াড যুবলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল