editor
প্রকাশিত: 4:12 PM, November 7, 2021
মাছিমপুরে রবীন্দ্রনাথের আগমণ-সিলেটের জন্য মাইলফলক -মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যের সম্পদ। তার কলমে আমাদের সমাজ এবং সংস্কৃতি নির্মিত হয়েছে। সিলেট সম্প্রীতির নগরী, কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সিলেটে অভ্যর্থনা জানিয়েছিলেন মুসলিম-হিন্দু-বৌদ্ধ সকলেই।মাছিমপুরে রবীন্দ্রনাথের আগমণ-সিলেটের জন্য মাইলফলক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মাইলফলক তুলে ধরতে হবে। রবীন্দ্রনাথ,কাজী নজরুলসহ যারা সিলেটে এসেছেন, সব ইতিহাস সংরক্ষণ করতে হবে, প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে বই করা জরুরি।
মাছিমপুরে রবীন্দ্রনাথ: ১০২তম স্মরণোৎসব ও মণিপুরী নৃত্যু দিবস ২০২১-এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৬ অক্টোবর শনিবার মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও আহ্বায়ক মণিসেনা সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
১০২ বছর উদযাপন উপলক্ষ্যে ১০২টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সার্বিক কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী নিরাজ কুমার জয়সওয়াল ও সেকেন্ড সেক্রেটারি এন.কে.গঙ্গোপাধ্যায়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী,২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ।
এসময় আলোচনা করেন শাবিপ্রবির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. রণজিৎ কুমার সিংহ ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপনের যুগ্ম আহ্বায়ক সংগ্রাম সিংহ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যোতির্ময় সিংহ মজুমদার, নির্মল কুমার সিংহ ও রমেন্দ্র সিংহ বাপ্পা। আলোচনা সভার শুরতে গীতা পাঠ করেন অনুপ সিংহ।
সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত লাভলী সিনহা, প্রিয়ন্তী সিনহা, রাখী দে চৌধুরী, আকাশ রায়, শ্রেয়শ্রী দেবী সিনহা ও আবৃতি সিনহা সঙ্গীত পরিবেশন করেন। পরে নৃত্যুানুষ্ঠানে মণিপুরী কালচারাল একাডেমী মাছিমপুর সিলেটের দিঘী সিনহা,দিয়া সিনহা,মেঘা সিনহা, মনিষা সিনহা, পৃথ্বিলা সিনহা প্রমা ও রাত্রী এবং বিএমসি প্রভা নিকেতন মাছিমপুর এর নৃত্য শিল্পী রশ্নী, ঋষিকা, বিপাশা, রূপা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিধায়ক রায় চৌধুরী বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অহংকার। তার লেখার রূপ-রস-গন্ধ আমাদের মাতোয়ারা করে। রবীন্দ্রনাথকে পাঠের মাধ্যমে আমাদের প্রজন্ম সাহিত্য-সংস্কৃতির মূল স্বাদ আস্বাদন করতে পারবে।-বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল