editor
প্রকাশিত: 2:11 PM, November 8, 2021
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর এলাকায় ব্রিফকেসে করে গাঁজা বহনের সময় ৩ ব্যক্তিকে আটক করেছে সিলেটে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা বহনকারী নোহা মাইক্রোবাসটিও (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) জব্দ করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৮ টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানাধীন শেরপুর টোলপ্লাজার উত্তরে যাত্রীছাউনীর সামন থেকে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
আটক ও গাঁজা উদ্ধারের বিষয়টি সোমবার (৮ নভেম্বর) সকালে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তবে উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য জানাতে পারেননি তিনি।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মো. সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)। তারা তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর ওসি মো. ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল