editor
প্রকাশিত: 12:06 AM, November 10, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলা পরিষদের হল রুমে অপাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ে মতবিনিময় সভা (৯ নভেম্বর) মঙ্গলবার বেলা ১০টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১০ টা থেকে শুরু হয়ে চলে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কতৃক এর উদ্যোগে ও সিলেট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে মতবিনিময় সভায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, নারী জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাজনৈতিক দলে নারীর অবস্থা – অবস্থান স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর দায়িত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছে। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবি রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রুত এই দাবিটি পূরণ করেন।
সিলেট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ- সভাপতি ফাতেমা আক্তার পারুলের সভাপতিত্বে ও অপরাজিতা সিলেট সদর উপজেলা শাখার সমন্বয়কারী শামীমা আক্তারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বদরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর অপরাজিতা। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রোগ্রাম কো-অরডিনেটর মো.ইখতেহার হোসেন মৃধা।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল