editor

প্রকাশিত: 3:06 PM, November 10, 2021

জেলা প্রশাসনের সাথে বৈঠক : সিলেটে ৪৮ ঘন্টার পণ্যপরিবহণ ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রশাসনের সাথে বৈঠক : সিলেটে ৪৮ ঘন্টার পণ্যপরিবহণ ধর্মঘট প্রত্যাহার

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘন্টার পণ্যপরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসন এর সাথে মালিক-শ্রমিকদের বৈঠকে ৩ দফা দাবী মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সিলেটের লামকাজি ব্রিজসহ বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় ও গোয়াইনঘাটে উপজেলা-ইউনিয়ন এবং ছাতক পৌরসভার নামে অবৈধ চাঁদাবাজি, তামাবিল রোড ও জাফলংয়ে আমদানীকারক কর্তৃক চাঁদা বন্ধের দাবীতে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেট জেলায় ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার ভোর ৬টা থেকে সিলেটে ধর্মঘট শুরু হয়। সকাল থেকে সিলেট নগরীর প্রবেশমুখে শুরু হয় দুরপাল্লার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যানের দীর্ঘ লাইন। বিভিন্ন পয়েন্টে ট্রাক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ পিকেটিং করেন। সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক কাজী এমদাদুল হক এর ডাকে পণ্যপরিবহণ মালিক-শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন, বিআরটি এর এডি সানাউল হক, সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক জেলা প্রশাসক কাজী এমদাদুল হক ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন তাৎক্ষনিক সকল অবৈধ চাঁদা বন্ধের জন্যে ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি লামাকাজি’সহ সকল সেতুতে অতিরিক্ত টোল বন্ধের নির্দেশ দেন। নতুবা টোল প্লাজা বন্ধ করে দিবেন বলে তারা মালিক-শ্রমিককে আশ্বস্থ করেন।
তাছাড়া ছাতক পৌরসভা’সহ সকল উপজেলা টেক্স বন্ধের জন্যে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এ সময় মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পুলক কবির চৌধুরী, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, ট্রাক মালিক সমিতির সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সহ সাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, মোঃ শাহজাহান, সোহরাব আলী, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ট্রাক মালিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোহিদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক রাজ্জিক লিটু, শিক্ষা সম্পাদক আকমাম আব্দুল্লাহ, নির্বাহী সদস্য আব্দুল জলিল প্রমূখ। জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর সিলেট জেলায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল