editor
প্রকাশিত: 11:49 PM, November 10, 2021

চলমার গণতন্ত্রের চেয়ে সাময়িক শাসন অনেক ভালোই ছিল : উছমান আলী
দেশ পরিচালনায় চলমান গণতন্ত্রের মাধ্যমে মানুষের অধিকার আজ হরণ করা হয়েছে। মানুষের আজ বাকস্বাধীনতা আর মৌলিক অধিকারের কথা বলেন। গণতন্ত্র নামক এক নায়কতন্ত্রের যাতাকলে নির্মমভাবে নিশ্বেষ হয়ে গেছে। দেশ আজ সরকার নামের সিন্ডিকেট ধারা পরিচালিত হচ্ছে। দ্রব্যমূল্য বলেন আর শিক্ষা, চিকিৎসার কথা বলেন সবখানে নেতা নামে দানবের দৌরাত্ব। মানুষ এসব থেকে মুক্তি চায়, পরিত্রান চায়।
বুধবার (১০ নভেম্বর) গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত সুরমা মার্কেটস্থ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পল্লিবন্ধু যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তা অব্যাহত থাকলে দেশের প্রতিটি মানুষ আজ সুফল পেত।
জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাফুল রহমান আলতাফ, জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য মো: মখবুল হোসেন, আব্দুল মন্নান, আবুল খায়ের মেম্বার, মো: ইরাজ আলী, ফয়ছল আহমদ, জেলা জাতীয় যুব সংহতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: ফয়ছল আহমদ, জেলা সদস্য সচিব মো: শাহান উদ্দিন নাজির, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম. মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, মহানগর সদস্য সচিব ইমরান আহমদ, তরুণ পার্টির মহানগর আহ্বায়ক হাসান আহমদ, মটর শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল আহমদ, যুবনেতা হাবিবুর রহমান স্বপন, শাহিন আহমদ, মো: গোলাম জবদানী, মো: আলী কানু, আব্দুল হান্নান চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, শাহিন আহমেদ, মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক নেতা এস.এম শামিম আহমদ, আব্দুল আহাদ, আব্দুল মতিন রাজু, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান আখন্দ, জাপা নেতা মানিক মিয়া, জিল্লুর রহমান মানিক, ইমরান আহমদ লিংকন, বাবুল মিয়া, নূর উদ্দিন, মিজান বিন আফরোজ চৌধুরী, জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল