editor
প্রকাশিত: 7:58 AM, October 8, 2020
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ১০৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগে আরও ১৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে এ ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত ১৪ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৭ জন ও মৌলভীবাজারে ৪ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ১ জন ও সুনামগঞ্জে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে সুস্থ হওয়া ১০৪ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৫৯জন। সুনামগঞ্জে ২ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন মৌলভীবাজারে কোনো রোগী সুস্থ না হলেও হবিগঞ্জে ৪৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৯৯১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৫২জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় বর্তমানে ৫৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৪৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২১ জন।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী