editor
প্রকাশিত: 7:43 PM, November 12, 2021

মোগলাবাজার ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলনের হামিদের মতবিনিময়
দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত, উলামা মাশায়েখ ও জনসাধারণ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আব্দুল হামিদ সমর্থকদের সাথে নিয়ে দলীয় প্রতীক হাতপাখা গ্রহণ করেছেন।
১২ নভেম্বর শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তানজিদা আফরিন চন্দার কাছ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আব্দুল হামিদ হাতপাখা গ্রহণ করেন। এ সময় উলামা মাশায়েখ, মুরব্বীয়ান, যুবসমাজ সহ সর্বস্তরের অসংখ্য সমর্থকগণ উপস্থিত ছিলেন।
প্রতীক গ্রহণ শেষে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে সমর্থকদের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আব্দুল হামিদ বলেন, আল্লাহর নাম নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতীক হাতপাখা মার্কা গ্রহণ করেছি। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমি বিজয়ী হতে পারবো। তিনি বলেন, আমি চেয়ারম্যান হিসাবে নয়, আপনাদের সেবক হিসেবে জনসেবা ও কাজ করতে চাই। জনগণের কল্যাণ ও সেবা করার লক্ষ্যেই মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আগামী ২৮ নভেম্বর তারিখে নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা, দোয়া এবং ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা