editor

প্রকাশিত: 12:41 AM, November 15, 2021

৯ ইউনিয়নে নৌকার দাবিদার ৬৪ জন : দিরাইয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

৯ ইউনিয়নে নৌকার দাবিদার ৬৪ জন : দিরাইয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

৯ ইউনিয়নে নৌকার দাবিদার ৬৪ জন : দিরাইয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

দিরাই প্রতিনিধি
চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ১২ই ও ১৩ই নভেম্বর দুই দিন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চেয়ে আবেদন জমা নিয়েছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। দুইদিনে ৯ ইউনিয়ন থেকে ৪৭জন মনোনয়নপ্রত্যাশী তাদের আবেদন জমা দেন।

জানা গেছে, এসব মনোনয়ন প্রত্যাশীর কাছ থেকে আবেদনের সঙ্গে জনপ্রতি ৫ হাজার ১০০টাকা করে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। একাধিক মনোনয়ন প্রত্যাশী ৫ হাজার ১০০ টাকা দেয়ার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ বলেন, এটা অফিসের খরচ বাবদ যে যা পারে দিয়ে গেছে, ফিক্সড কিছু না। তিনি বলেন, ‘ওই যে তারা কাগজ-টাগজ লইয়া ঢাকা যাইতো, এটা কার পকেট থাইক্কা কে লইয়া যাইতো। এটা তারা খুশিমনে দিছে।’

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগের অন্তত: ৭০জন মনোনয়ন প্রত্যাশী নৌকা ভাগিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছেন।

দিরাই উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ নিজ বলয়ের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন জমা নিচ্ছেন। দলীয় সমর্থন পাওয়ার আশায় উপজেলা ও জেলা পর্যায়ের নিজ বলয়ের নেতাদের দ্বারস্থ হয়ে সমর্থন আদায়ের জন্য জোর লবিং করছেন মনোনয়ন প্রত্যাশীরা। নৌকা প্রতীক পেতে মরিয়া কেউ কেউ আবার কেন্দ্রে ঢুঁ মারছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের তৃণমূলে গ্রহণযোগ্য দাবি করে নৌকা প্রতীক পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপি দলগতভাবে নির্বাচন বয়কট করায় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নেই। তবে অনেকেই নিজেদের প্রার্থিতা ঘোষণা করে ব্যাপক গণসংযোগ করছেন। এছাড়া মাঠে রয়েছেন সতন্ত্র প্রার্থীরা। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা আসন্ন ইউপি নির্বাচনে অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও ভয়-ভীতিহীন পরিবেশ চান। ভোটাররা চায় নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করতে।

গত ১০ই নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫শে নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯শে নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোটগ্রহণ হবে ২৩শে ডিসেম্বর। তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার বলেন, এপর্যন্ত মোট ৪৭জন মনোনয়ন প্রত্যাশী ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে প্রকৃত আওয়ামী লীগ ও তৃণমূলে গ্রহণযোগ্যদের তালিকা রোববারে জেলা ও কেন্দ্রে পাঠানো হবে। একাধিক প্রার্থী মনোনয়ন চাইতেই পারে। তবে দল যাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক দিবে সবাই মিলে তার পক্ষেই কাজ করবে।

 

অপর গ্রুপের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়া বলেন, আমাদের কাছে ১৭জন মনোনয়ন প্রত্যাশীর আবেদন জমা পড়েছে। আমরা ঢালাওভাবে নিচ্ছি না। কেন্দ্রের নির্দেশনা মতে ইউনিয়ন কমিটির রেজুলেশনের মাধ্যমে নিচ্ছি। উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় বলেন, টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দিলে ভরাডুবি হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা