editor
প্রকাশিত: 6:30 PM, November 15, 2021
সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাংগরাই আগফৌদ গ্রামে আগুনে পুড়ে ৩ কৃষক পরিবারের বসত বাড়ি সহ মূল্যবান জিনিসপত্র ছাই হয়ে গেছে। গত ৮ নভেম্বর রাংগরাই আগফৌদ গ্রামে বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ঘটনার দিন গ্রামের মৃত ওয়াজিদ আলীর ছেলে রফিকুল হক (৭০), আব্দুল খালিক (৫৬) ও নুরুল হক (৬০) এর যৌথ খড়ঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। খড়ঘর থেকে আগুন লেগে দ্রুত তাদের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তাদের ৩ পরিবারের বসত ঘর, ২টি গোয়াল ঘর, ২টি খড়ঘর সহ নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অবস্থা দৃষ্টে গ্রামের আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে পরিবারের সদস্যদের রক্ষা করে নিরাপদ আশ্রয়ে নেন। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও ৩ পরিবারের একটি ঘরও রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ রফিকুল হক সহ ৩ ভাই তারা পৃথক পৃথক ভাবে পাশাপাশি বসবাস করেন। তারা পেশায় দিনমজুর কৃষক। বর্তমানে তারা প্রতিবেশির বাড়ির বারান্দায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আগুনে সবকিছু পড়ে যাওয়ায় তারা শীতের মধ্যে খুব কষ্টে আছেন।
স্থানীয় ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন গণমাধ্যমকে জানান, রাংগরাই আগফৌদ গ্রামে ৩ দিনমজুর কৃষকদের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ঘটনা সম্পর্কে তিনি অবগত। সেই জন্য ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহযোগিতা করতে তিনি চেষ্টা করবেন বলে জানান। বিজ্ঞপ্তি
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও