editor
প্রকাশিত: 7:10 PM, November 15, 2021
জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ-সিলেট সড়কে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যাত্রীরা। ক্ষোভ দেখা দিয়েছে সাধারন মানুষের মনে। বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও হেলপারের সঙ্গে যাত্রীদের হাতাহাতির খবর পাওয়া যাচ্ছে। যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ৭ দফা দাবী নিয়ে রোববার বিকেলে জকিগঞ্জ শহরের এমএ হক চত্বওে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে জকিগঞ্জ যাত্রী অধিকার পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, জকিগঞ্জ-সিলেট সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে গণপরিবহনের শ্রমিকরা। গ্যাসচালিত ছোট-বড় গাড়িগুলোতেও ভাড়া নৈরাজ্য চরম পর্যায়ে পৌছেছে। গণশুনানী কিংবা যাত্রীদেও পতিনিধিদেও সাথে কোন ধরণের আলাপ-আলোচনা না কওে গলাকাটা ভাড়া আদায় করতে দেয়া হবেনা। অহেতুন ভাড়ার বিরুদ্ধে জকিগঞ্জবাসী গর্জে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে গণবিরোধী গলাকাটা ভাড়া আদায় বন্ধ করতে পরিবহন মালিক ও প্রশাসন ব্যর্থ হলে সাধারন জনগন কঠোর কর্মসূচী ঘোষণা কওে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। এ আন্দোলনে আইন শৃঙ্খলার কোন অবনতি ঘটলে গণপরিবহন মালিকরা ও প্রশাসন এর দায়ভার গ্রহণ করতে হবে। সাধারণ জনগনের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারী দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন রাজনীতিবীদ এমএজি বাবর, আজমল হোসেন, আব্দুল কাইয়ুম, মাওলানা আফতাব আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, সালেহ আহমদ জালালী, পারভেজ আহমদ, সুমন আহমদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে অংশ নেন অসংখ্য লোকজন।
বক্তারা আরও বলেন, জকিগঞ্জ-সিলেট সড়কের গণপরিবহনের জন্য সিলেটের জেলা প্রশাসক যদি গণশুনানী করে ভাড়া নির্ধারন করে দেন তাহলে সাধারণ মানুষ নৈরাজ্য থেকে মুক্তি পাবে। জেলা প্রশাসকের নির্ধারিত ভাড়া তালিকা পেলে সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম থেকে ঘরে ফিরবে।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি ৭দফা দাবী জানানো হয়। দাবীগুলো হলো, সরকার নির্ধারিত ন্যায্য ভাড়া নিশ্চিত করে তালিকা টাঙ্গানো, যাত্রী হয়রানী বন্ধ করা, অধিকা যাত্রী বহন নিষিদ্ধ, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ, দক্ষ ও বৈধ লাইসেন্সধারী চালক দিয়ে গাড়ি চালানো, গেইটলক ও বিরতিহীন গাড়ি যত্রতত্র থামানো বন্ধ ও শিক্ষার্থীদেও ভাড়া অর্ধেক করার জোর দাবী জানানো হয়।
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও