editor
প্রকাশিত: 6:59 PM, November 16, 2021
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-১৯৩৩) আওতাধীন কানাইঘাট উপজেলা শাখার ২য় সম্মেলন ১৫ নভেম্বর সোমবার বিকাল ৪ টায় পূর্ববাজার ডাক বাংলোর সামনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-১৯৩৩) এর সভাপতি মোঃ ছাদেক মিয়া।
কানাইঘাট উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি নংঃ বি-২০৩৭) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হোটেল সেক্টরে দ্রুত নিম্নতম মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ভাবে নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, করোনা ভাইরাসের অজুহাতে ছাঁটাইকৃত সকল শ্রমিককে চাকরিতে পূর্ণবহাল, শ্রমিকদের কর্মঘন্টা ও শ্রমঘনত্ব বৃদ্ধি করে অতিরিক্ত কাজ করানো এবং মজুরি কমিয়ে দেওয়াসহ নিপীড়নমূলক সকল অপতৎপরতা বন্ধ, শ্রম আইনের ৫ ধারা অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ১০৮ ধারা অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস ও অধিককাল কর্মের জন্য দ্বিগুণ মজুরি, ১০৩ ধারা অনুযায়ী সপ্তাহে দেড় দিন ছুটি, ১১৫ ধারা অনুযায়ী বছরে ১০দিন নৈমিত্তিক ছুটি, ১১৬ ধারা অনুযায়ী বছরে ১৪ দিন অসুস্থতা ছুটি, ১১৭ ধারা অনুযায়ী ২০ দিনের অর্জিত ছুটি, ১১৮ ধারা অনুযায়ী বছরে ১১দিন উৎসব ছুটি এবং ৪৬ ধারা অনুযায়ী ১৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, ১মাসের মজুরি সমান বৎসরে দুইটি উৎসব বোনাস প্রদানের আইন থাকলেও এসকল আইনি অধিকার থেকে শ্রমিকদেরকে মালিকরা বঞ্চিত করছেন। আইন বাস্তবায়নের প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান।
তিনি আরোও বলেন, চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, সহ নিত্যপণ্যের মূল্য লাগামহীন উর্ধগতি রোধ করে শ্রমজিবী জনগণের জন্য সরকারি রেশনিং ব্যবস্থ চালু, দফায় দফায় গ্যাস, কেরোসিন ও ডিজেলের মূল্য বৃদ্ধি বন্ধ, শ্রম আইন ও শ্রমবিধিমালার শ্রমিক স্বার্থ বিরোধী অগণতান্ত্রিক ধারা ও বিধি সমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রম বিধি প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়নের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, পুঁজির শোষণের বিরুদ্ধে সংগ্রাম অগ্রসর করার ধারাবাহিকতায় শোষণের তিন পাহাড় সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা মুৎসুদ্দি পুঁজিপতি শ্রেণীর উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রাম অগ্রসর করে। শ্রমিক অঙ্গন থেকে প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী এবং সরকার, মালিক ও প্রশাসনের দালালদের উচ্ছেদ করে সৎ,সংগ্রামী,সাহসী, আপোষহীন, শ্রেণী সচেতন নেতৃত্বে প্রতিষ্ঠা করুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, জৈন্তাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, কানাইঘাট পৌর কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ-সভাপতি ফয়ছল আহমেদ, উপজেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক মোঃ আমির উদ্দিন সহ প্রমুখঃ সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আশিক উদ্দিন কে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও