editor
প্রকাশিত: 3:53 PM, November 17, 2021
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নবনির্বাচিত কমিটি।
গতকাল মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব, নতুন পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, সোসাইটির সদস্য মো. মস্তাক আহমেদ পলাশ, সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক।
বঙ্গবন্ধুর নেতৃত্বে রেড ক্রিসেন্টের পথচলা শুরু উল্লেখ করে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব বলেন, যেখানেই মানবতা সংকটের মুখে, সেখানেই সংকটাপন্ন মানুষের পাশে পৌঁছে যাবে সোসাইটির সদস্যরা। এ সময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করেন সোসাইটির নবনির্বাচিত কমিটির সাধারণ সদস্য ডা. রোকেয়া সুলতানা, মো. মানজুরুল ইসলাম, আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু, রাজিয়া সুলতানা লুনা, ডা. শেখ মোহাম্মদ শফিউল আজম, সিকদার নূর মোহাম্মদ দুলু, মো. আতিকুল হক শামীম, আরমা দত্ত, অ্যাড. শিহাব উদ্দিন শাহীন, প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ সারওয়ার জাহান ও মফিজুর রহমান বাবলু। উল্লেখ্য, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ৬৪টি জেলা ও ৪টি সিটি ইউনিটের নির্বাচিত ডেলিগেটদের ভোটের মাধ্যমে গঠিত হয় ২০২১-২০২৩ মেয়াদে নতুন ব্যবস্থাপনা পর্ষদ।
আগামী তিন বছরের জন্য প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবেন নতুন বোর্ডের সদস্যরা। রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬ নং আদেশের ধারা ৯(১) অনুযায়ী তিন বছর মেয়াদে এই ব্যবস্থাপনা পর্ষদ বা ম্যানেজিং বোর্ড গঠিত হয়েছে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে