editor

প্রকাশিত: 11:51 AM, November 18, 2021

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (১ম শ্রেণি গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা) পদে পদোন্নতি প্রাপ্ত শিক্ষদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪জন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬জন ও দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪ জন শিক্ষক সহ মোট ১৪জন শিক্ষককে সংবর্ধনায় দেওয়া হয়। সভায় পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরীন রোজী, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারি জেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারি বিদ্যালয় পরিদর্শক হ্যাপি বেগম।

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চরিত্রবান সমাজপতি, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুষেন রঞ্জন তালুকদার, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক শাহানা বেগম, মাহমুদা খাতুন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুন্নাহার, শীলা সাহা।

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের সহকারি শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদার ও জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুল হক এবং গীতা পাঠ করেন দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের সহকারি শিক্ষক অলকা দাশ। পরে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে